চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার পরিকল্পনা, চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। ফাইল ছবি
রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। ফাইল ছবি

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম টোটন চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য (এমপি) সেলুন জোয়ার্দারের ছোট ভাই এবং চুয়াডাঙ্গার পৌরসভার সাবেক পৌর মেয়র।

পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাসহ চুয়াডাঙ্গার মোট ৪টি মামলার আসামি টোটন জোয়ার্দ্দার।

এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১০

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১১

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৩

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৫

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৭

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৮

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৯

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২০
X