আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কার্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যস্ততম পৌরসভা চত্বরে এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মর্জিনা বেগম পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌরশহরের সড়কবাজারে সবজি বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষের ভিতরে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনের একটি কক্ষের মেঝেতে নিহতের মরদেহটি পড়ে ছিল এবং তার গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X