চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে টিসিবির ১৬শ টন পেঁয়াজ আমদানি

চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে রেলওয়াগনে করে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আমদানি করেছে টিসিবি। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে রেলওয়াগনে করে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আমদানি করেছে টিসিবি। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রোববার (৩১ মার্চ) বিকেলে ৫টায় ৪২টি রেলওয়াগনে করে এ চালান আসে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ পেঁয়াজ আমদানি করেছে। টিসিবি ভারত থেকে মোট ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে। এর মধ্যে প্রথম চালানে আজ ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে ঢুকল। ইনভয়েসে প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য দেখানো হয়েছে ৪৩৫ ডলার।

এ পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান জানান, টিসিবি ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে। প্রথম চালানে আসা ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের মধ্যে ১২শ টন ঢাকা সিটিতে ও ৪শ টন চট্টগ্রাম সিটিতে যাবে। পরে পর্যায়ক্রমে বাকি পেঁয়াজ আসলে সারা দেশে দেওয়া হবে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, রোববার বিকেলে ৪২টি ওয়াগনে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ দর্শনা বন্দর ইয়ার্ডে এসেছে। এ পেঁয়াজ দর্শনা বন্দর থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে বুকিং দেওয়া হয়েছে। কাস্টমস ইনভেন্টরি ও শুল্কায়ন, কোয়ারেন্টাইন ছাড়পত্র এবং রেলভাড়া পরিশোধের পর রাতেই আমদানি করা পেঁয়াজ সিরাজগঞ্জ বাজার স্টেশনে চলে যাবে।

দর্শনা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সুশান্ত চৌধুরী বলেন, ‘প্রাথমিক ইনভেনটরিতে আমদানি করা এ পেঁয়াজ গুণগত মানসম্পন্ন বলে মনে হয়েছে। যথাযথ শুল্কায়নের পর খুব দ্রুত পেঁয়াজের ছাড়পত্র দেওয়া হবে। এতে বাজার অনেকটা স্থিতিশীল হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X