আদমদীঘি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। ছবি : কালবেলা

বগুড়ার আদমদীঘির নওগাঁ-বগুড়া মহাসড়কে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্টভর্তি ট্রাকে ফার্নিচারবাহী অপর ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) রাত ৪টার দিকে উপজেলার মুরইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বগুড়া থেকে নওগাঁগামী সিমেন্টবাহী একটি ট্রাক আদমদীঘির মুরইল বাজারের পূর্ব দিকে পৌঁছানোর পর বিকল হয়। অন্য একটি ট্রাক দিয়ে ট্রাকটি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ওই ট্রাকের চালক ট্রাকমালিক মোস্তাক আলীকে জানান। এরপর (মোস্তাক) আরেকটি ট্রাক নিয়ে সেখানে পৌঁছে সিমেন্টভর্তি ট্রাকের নিচে রশি বাঁধানোর কাজ করছিলেন মোস্তাক এবং তার এক সহযোগী (হেলপার)। এ সময় পেছন থেকে নওগাঁগামী আরেকটি ফার্নিচারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফার্নিচারবাহী ট্রাকের চালক দাদন মিয়া ও ভাড়াটিয়া রকিবুল নিহত হন। আর এ সময় ট্রাকের নিচে বসে রশি লাগানোর সময় ধাক্কার কারণে চাকা গড়িয়ে মোস্তাকের শরীরের ওপর দিয়ে যাওয়ায় গুরুতর আহতাবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত সেখানে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন।

আহত মোস্তাক ও পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের আরেক সহকারী সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর মোস্তাক সেখানে মারা যান। সাইফুল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সিমেন্টভর্তি বিকল ট্রাকের চালকের স্থানে স্টিয়ারিং ধরে বসে থাকা একজন এবং নিহত মোস্তাকের সঙ্গে ট্রাকের নিচে থাকা আরেকজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান থানার এসআই আলমগীর হোসেন।

এ ঘটনায় নিহতরা হলেন, ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীরচর এলাকার গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০) নওগাঁর সাপাহার মাস্টারপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে গেছে। তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X