সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

খেজুরের রস নিয়ে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

নিহত বাদশা ফয়সাল। ছবি : সংগৃহীত
নিহত বাদশা ফয়সাল। ছবি : সংগৃহীত

ফজরের নামাজ পড়ে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়েছিলেন মো. বাদশা ফয়সাল (৪০)। কিন্তু আর ফেরা হলো না তার। ফেনীর সোনাগাজীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে খেজুরের রস নিয়ে ফেনী যাওয়ার পথে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা ফয়সাল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সোনাগাজী জোনের সাবেক অফিস ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সংসারের হাল ধরতে সম্প্রতি তিনি সোনাগাজীর উপকূলীয় এলাকা থেকে খেজুরের রস সংগ্রহ করে মোটরসাইকেলে করে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

এদিকে হাসপাতালে মৃত্যুর খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে তার পরিবার। তিনি রেখে গেছেন স্ত্রী, এক কন্যা ও দুই ছেলে সন্তান— যাদের ভবিষ্যৎ নিয়ে এখন শুধু শোক আর অনিশ্চয়তা। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সৎ, পরিশ্রমী ও ভদ্র মানুষ হিসেবে বাদশা ফয়সাল স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে স্থানীয়রা পুলিশ পৌঁছানোর আগেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, সেখানে তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X