শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ভুট্টাক্ষেতে বস্তা খুলতে বেরিয়ে এলো কাটা পা

ভুট্টা ক্ষেতে কাটা পা পড়ে থাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা
ভুট্টা ক্ষেতে কাটা পা পড়ে থাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা

শেরপুর পৌর শহরের একটি ভুট্টাক্ষেতে পড়ে থাকা বস্তা থেকে দুটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) দুপুরে শেরীব্রিজ সংলগ্ন শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের পাশের ভুট্টাক্ষেত থেকে পা দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভুট্টাক্ষেতে বস্তার ভেতরে দুটি কাটা পা দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে উদ্ধার করে নিয়ে যায়।

শেরপুর পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে এখন কিছুই বলা যাচ্ছে না। পা দেখে মানুষ চেনা সম্ভব নয়। পুরুষ নাকি মহিলার সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি। দেহের বাকি অংশের খোঁজ মিলেনি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাতে পারব।

সদর থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ সুপার মোনালিসা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এ ছাড়া একাধিক গোয়েন্দা ইউনিট পা দুটির পরিচয় শনাক্তে অনুসন্ধান চালাচ্ছে। ডিবি ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১০

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

১১

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

১২

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১৩

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১৪

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১৫

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১৬

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

১৭

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

১৮

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৯

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

২০
X