ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জবরদস্তিমূলক ক্ষমতায় টিকে আছে আ.লীগ : প্রিন্স

বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আলাদীনের চেরাগ পেয়ে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে থাকতে অনুগত লোকদের অবাধ দুর্নীতি, লুটপাট করার সুযোগ দিয়ে সুবিধাভোগী শ্রেণি সৃষ্টি করেছে তারা। জনগণকে বাদ দিয়ে এই সুবিধাভোগীদের ওপর ভর করে তারা একের পর এক সাজানো পাতানো নির্বাচনের প্রহসন করে জবরদস্তিমূলক ক্ষমতায় টিকে আছে তারা।

সোমবার (১ এপ্রিল) বিকেলে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে নিশ্চিত ভরাডুবি আঁচ করে আওয়ামী লীগ গণদাবি উপেক্ষা করেছিল। নিষ্ঠুর দমন, নিপীড়ন চালিয়ে বিএনপিসহ বিরোধী দলকে অবরুদ্ধ রেখে আওয়ামী লীগ একতরফা নির্বাচনের নামে প্রহসন করেছে।

তিনি বলেন, এক দফার আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন চলমান। সরকার পরিকল্পিতভাবে হতাশা ও বিভ্রান্তি ছড়ানোর জন্য অপপ্রচার চালাচ্ছে। তিনি সকলকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে সরকারের অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান।

জামালপুরের রশিদপুরে সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা বিএনপি নেতা লোকমান আহমেদ খান লোটন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, মাইন উদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, শাহ মাসুদ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান 

‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওডে’

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের মরদেহ

বন্যার পানিতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু

১০

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

১২

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

১৩

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

১৪

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

১৫

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা জানালেন মাহ্দী আমিন

১৬

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

১৭

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

১৮

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

১৯

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

২০
X