নালিতাবাড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভারত থেকে এলো শুকনা মরিচ

শুকনা মরিচ। ছবি : সংগৃহীত
শুকনা মরিচ। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানির এর প্রথমবারের মতো ভারত থেকে শুকনা মরিচ আমদানি শুরু হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকালে ১ হাজার ৫০০ কেজি শুকনা মরিচ ভর্তি ট্রাক নাকুগাঁও স্থলবন্দরে এসে পৌঁছায়।

জানা যায়, দেশের অন্যতম বৃহৎ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১৯টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও এবার শুকনা মরিচ যোগ হলো। এ বন্দর দিয়ে ব্যবসায়ীরা প্রথমে কয়লা ও পরে পাথর আমদানি করে। বর্তমানে শুধুমাত্র পাথর আমদানি চলমান থাকলেও এখন মরিচ যোগ হলো।

ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমি প্রথমবারের মতো দেড় টন শুকনা মরিচ আমদানি করলাম। যদি লাভের মুখ দেখি তাহলে পরবর্তীতে আরও বেশি করে আমদানি করবো।

বন্দরের আমদানি রফতানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আমরা অনুমোদিত সকল পণ্য আমদানি করতে প্রস্তুত। তবে দুই দেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সব সম্ভব হয়ে উঠছে না। আমদানিযোগ্য পণ্যের মধ্যে শুকনা মরিচ যোগ হওয়ায় আমরা খুশি।

তিনি আরও বলেন, এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করার জন্য আমরা ইতোমধ্যে এলসি দিয়েছি। এ ছাড়াও সুপারি, শুটকি মাছ ও ফলমূল আমদানির পরিকল্পনা আছে আমাদের।

নাকুগাঁও স্থলবন্দর কর্মকর্তা পার্থ ঘোষ বলেন, পাথর কয়লার পর এবার দেড় টন শুকনা মরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। সকল বৈধপণ্য আমদানি করতে সরকারিভাবে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১০

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১১

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১২

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৩

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৪

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৫

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৬

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৭

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৮

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৯

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

২০
X