মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:০৬ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার

মৌলভীবাজার-৩ আসনের ৮ হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি: কালবেলা
মৌলভীবাজার-৩ আসনের ৮ হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি: কালবেলা

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার আট হাজার নারী ও পুরুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

রোববার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে পৌর এলাকার এক হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুর রহমান বাবুল, পৌর কাউন্সিলার অ্যাডভোকেট পার্থ সারথি পাল, ব্যবসায়ী প্রাণ গোপাল রায় ও জিল্লুর রহমানের মেয়ে অবন্তী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আপনারা আমাকে ভোট উপহার দিয়ে জয়যুক্ত করেছিলেন। সংসদ সদস্য বানিয়েছেন বলেই আজ আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজার-৩ আসনের আট হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের এই উপহার পৌঁছে দেবেন।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার পৌর এলাকার এক হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চার হাজার ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে তিন হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১১

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১২

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৩

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৪

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৬

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৭

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৮

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৯

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

২০
X