রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে প্রসূতির সন্তান প্রসব

ট্রেনের বগিতে এক নারীর সন্তান প্রসব। ছবি : কালবেলা
ট্রেনের বগিতে এক নারীর সন্তান প্রসব। ছবি : কালবেলা

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী ‌‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের বগিতে এক নারী সন্তান প্রসব করেছেন। সোমবার (৮ এপ্রিল) সকালে ঈশ্বরদীর কাছাকাছি চলন্ত ট্রেনের ‘ঙ’ বগিতে প্রসূতি মা সন্তানের জন্ম দেন। ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে মা ও নবজাতককে একটি ক্লিনিকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

ট্রেনে সন্তান প্রসব করা নারীর নাম স্বর্ণা আক্তার। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত।

অসীম কুমার তালুকদার বলেন, ট্রেনটি যখন ঈশ্বরদীর কাছাকাছি তখন যাত্রী স্বর্ণা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। ট্রেনের গার্ড তাপস কুমার দে ও এটেনডেন্ট ইমরান হোসেনের মাধ্যমে খবর পান গার্ড ইলিয়াস কবির সেলিম। ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক থাকলে সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনে এগিয়ে আসেন যাত্রী হিসেবে ট্রেনটিতে থাকা ডা. নাজনীন আক্তার।

এ সময় ট্রেনের বগিতে থাকা অন্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে কাপড় বের করে দেন। তা দিয়েই বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় মা ও শিশুটিকে। পরে রেলওয়ের অ্যাম্বুলেন্সে করে নবজাতকসহ মাকে একটি ক্লিনিকে পাঠানো হয়।

অসীম কুমার তালুকদার বলেন, স্বর্ণাকে রাজশাহীর একটি ক্লিনিকে আনা হচ্ছিল সন্তান প্রসবের জন্য। সঙ্গে কয়েকজন নারী ও এক দেবর ছিলেন। আসার পথে ট্রেনের ভেতরই স্বর্ণা সন্তান প্রসব করেছেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, মা ও নবজাতক সন্তান সুস্থ আছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X