জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানের নির্দেশে ভিজিএফের চালে ওজন কম দেওয়ার অভিযোগ

ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। ছবি : কালবেলা
ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। ছবি : কালবেলা

জামালপুর সদরের নরুন্দি ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে যাচাই করে এর সত্যতাও মিলেছে।

খোঁজ নিয়ে দেখা যায়, ইউনিয়নের বিলপাড়া গ্রামের জালাল নামে এক ব্যক্তির চাল মিটারে মেপে নয় কেজি পাওয়া যায়, তেমনি আবদুল কুদ্দুস ও বানু বেগম নামে আরও দুজনের চাল মেপে আট কেজি আটশ গ্রাম ও আট কেজি পাঁচশ গ্রাম পাওয়া গেছে। সুবিধাভোগীদের অভিযোগে এসব যাচাই করা হয়।

জানা গেছে, ইউনিয়নের ৪ হাজার ৯০০ জন নারী-পুরুষকে দশ কেজি করে ভিজিএফ চাল বিতরণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকাল থেকে এ চাল বিতরণ শুরু করে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে আবার কার্যক্রম শুরু হয়।

সকালে ওজনে কম চাল দেওয়ার বিষয়টি সামনে আসে। এ বিষয়ে জানতে চাইলে ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত) সাইদুর রহমান জানান, তিনি টিসিবি বিতরণে ব্যস্ত থাকায় আসতে দেরি হয়েছে।

চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, পরিবহন খরচ কে দেবে? আর ওজনে কম দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বরাদ্দের চেয়ে চাহিদা বেশি। নয় কেজির কম কাউকে দেওয়া হয়নি। যাদের স্লিপ নাই তাদের পাঁচ কেজি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১০

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১১

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১২

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৩

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৪

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৫

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৬

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৭

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৮

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৯

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

২০
X