টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে মধুমিতা রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে একটি কিশোর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, কিশোর মৃত্যুর খবর পেয়েছি। ওই কিশোরের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X