রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে অগ্নিকাণ্ড : নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বাগমারায়

সৌদি আরবে আগ্নিকাণ্ডের ঘটনায় নিহত প্রবাসীদের বাড়িতে বইছে শোক। ছবি : কালবেলা
সৌদি আরবে আগ্নিকাণ্ডের ঘটনায় নিহত প্রবাসীদের বাড়িতে বইছে শোক। ছবি : কালবেলা

সৌদি আরবের সোফা কারখানায় আগুনের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চারজনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। নিহতদের পরিবারগুলো এখন তাদের মরদেহের জন্য অপেক্ষা করছে।

শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ৩৫০ কিমি পূর্বে অবস্থিত আল আহসা শহরের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে সাতজনের বাড়ি রাজশাহী, নওগাঁ ও নাটোরে। এদের মধ্যে বাগমারা উপজেলায় তিন ইউনিয়নের মধ্যেই চারজন।

রাজশাহীতে যে চার প্রবাসী কর্মীর বাড়ি তারা হলেন বাগমারা বারইপাড়া গ্রামের জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: বিসি ০২৩৭০৫৫), একই গ্রামের জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এই৬৩২৬৮৪১), শাহাদাত হোসেনের ছেলে আরিফ (ইকামা নম্বর: ২৫৩৫১৭৬৩৩৯) ও বাগমারার বড় মাধাইমুরি কাতিলা গ্রামের আনিসুর রহমান সরদারের ছেলে ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: ইই ০৫৮১২৭৪)।

এ ছাড়া নলডাঙ্গা খাজুরা চন্দ্রপুরগ্রামের দবির উদ্দিনের ছেলে মোহাম্মদ ওবায়দুল যার (ইকামা নম্বর: ২৩৮৪১৯৭৮৯৯)। নওগাঁর আত্রাই ঝনঝনিয়া শাহগোলা গ্রামের আইজাক প্রামাণিকের ছেলে রমজান আলী যার (ইকামা নম্বর: ২৪৭২৪৭০৫৮৮) ও আত্রাই উদয়পুর গ্রামের রহমান সরদারের ছেলে বারেক সরদার যার (ইকামা নম্বর: ২২৪৭৪৩৯৮৫০)।

সৌদি আরবের দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

বাগমারা উপজেলার ঝিকরা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমরা নিহতের পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছি। সেই সঙ্গে মরদেহগুলোকে দেশে দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মরদেহগুলোকে দেশে দ্রুত ফিরিয়ে আনা এবং নিহতের পরিবারের কাছে জেলা প্রশাসক থেকে আর্থিক সহায়তার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X