কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা অনিরাপদ : আজাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপির জন্ম হয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করেছেন। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব দুর্বল হয়ে যাচ্ছে। আসলে আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ আরও বলেন, আজকে জনগণের দুর্দশা চরমে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একদফার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রায় ৯৫ ভাগ মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা হয়তো সাময়িকভাবে থেমে গেছি। কিন্তু এই সরকারের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, আগামীতে নতুনভাবে আন্দোলনের কর্মসূচি আসবে। আপনারা সবাই অতীতের মতো আবারও ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সরকারের পতন নিশ্চিত করবেন এই প্রত্যাশা করছি। তা না হলে দেশ ও জনগণের অধিকার চিরতরে হারিয়ে যাবে।

এ সময় সরকারবিরোধী গত আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন ও দুপুরের খাবার খান তিনি।

পরে আড়াইহাজারের পাঁচরুখীতে নিজের বাবা ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করেন নজরুল ইসলাম আজাদ।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের মাহবুবসহ স্থানীয় পাঁচরুখী এলাকার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

১১

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

১২

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

১৩

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১৫

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৭

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৮

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৯

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

২০
X