নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৫:০১ এএম
অনলাইন সংস্করণ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের ডৌয়তলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম আলছাফ মাতুব্বর (২২)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি এলাকার মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা থানার আইনপুর মুস্তাকিন (২০)। আহতরা নিহত আলছাফের বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে নড়াইলে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সুপারি গাছে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা ৩ জনের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা অন্য ২ জন এবং পথচারীকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১০

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১১

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৩

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৪

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৮

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৯

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

২০
X