জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে পর্যটকে মুখরিত মাধবকুণ্ড জলপ্রপাত

মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের পদচারণায় মুখরিত। ছবি : কালবেলা
মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের পদচারণায় মুখরিত। ছবি : কালবেলা

এবার ঈদের উৎসবে প্রকৃতি কন্যা মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের পদচারণায় মুখরিত। জলপ্রপাত জলে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছে পর্যটকরা।

ঈদুল ফিতরের ছুটিতে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মাধবকুণ্ড জলপ্রপাত এলাকা ভরে উঠে পর্যটকের পদচারণায়। ফলে এখানকার ব্যবসায়ী, ইজারাদারসহ সবার মুখে ফিরেছে তৃপ্তির হাসি।

করোনা সংক্রমণের কারণে গত প্রায় আড়াই বছর দেশের অন্যতম এ পিকনিক স্পটটি ছিল প্রায় নিস্তব্ধ। এতে পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ী, ইজারাদারা ছিল চরম দুর্দিনে। তবে এ চিত্র পাল্টেছে এবারের ঈদে।

সরেজমিন মাধবকুন্ড ইকোপার্কে প্রবেশের আগে সড়কে প্রায় এক কিলোমিটার যানজটের দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানে যানজট নিরসনে কাজ করছিলেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় পৌঁছার পর বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। বিভিন্ন পণ্যের দোকান, খাবার হোটেলগুলোতেও ভিড় জমে।

জলপ্রপাত এলাকায় প্রবেশের পর দেখা গেছে মানুষের আনন্দ-উচ্ছ্বাস। দল বেঁধে মাধবকুন্ডের জলে নেমে হইহুল্লোড় আর আনন্দ-উল্লাসে মেতেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কেউ কেউ ঝরনার জলে সাঁতার কাটায় আবার অনেকে পাফে দাঁড়িয়ে প্রায় ২০০ ফুট ওপর থেকে অবিরাম ঝর্নার জলপতনের দৃশ্য ও আশপাশের সবুজ প্রকৃতি উপভোগে ব্যস্ত থাকেন। স্মৃতি ধরে রাখতে এসব দৃশ্য তারা ক্যামেরাবন্দি করেন।

মাধবকুন্ডে ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এসআই মো. মিজানুর রহমান বলেন, ঈদের দিন থেকে পর্যটকদের উপচেপড়া ভিড় হচ্ছে। সার্বিক নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি এবং কাজ করছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X