বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পানি নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দুর্ভোগে রোগীরা

৫০ শয্যা বিশিষ্ট সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী। ছবি : কালবেলা
৫০ শয্যা বিশিষ্ট সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী। ছবি : কালবেলা

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা গেছে, পানি ওঠানোর একমাত্র পাম্পটি বিকল হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতালের পুরুষ-মহিলা ওয়ার্ডের টেপ থেকে পানি পড়ছে না। রোগী ও তাদের স্বজনরা বাইরে থেকে পুকুর ও টিউবওয়েলের পানি আনছেন। পানিসংকটে শৌচাগারে পানি ব্যবহার কম হওয়ায় চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রোগী আছিয়া বেগম বলেন, হাসপাতালে পানি না হলে এক মিনিটও চলে না। পানির অভাবে শৌচাগারে যেতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমাদের।

আরেক রোগী চরচান্দিয়া ইউনিয়নের নদীভাঙন এলাকার মকবুল হোসেন বলেন, এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের টেপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ কালবেলাকে বলেন, শুক্রবার সকাল থেকে হাসপাতালে পানি নেই। পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। পানির পাম্পটি পুরাতন হওয়ায় কিছুদিন পরপর নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পর স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানালেও মেরামত করতে প্রায় এক সপ্তাহ লেগে যায়।

তিনি বলেন, এখানের পানি, বিদ্যুৎ, দরজা-জানালা, বাথরুম, টাইলসসহ সবধরনের মেরামতের কাজ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করে। এই দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের বারবার বললেও তারা গুরুত্ব দেন না। সোনাগাজী হাসপাতালে তাদের কারণে বারবার সমস্যা হচ্ছে। এই দপ্তরকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী একাধিকবার আসলেও পাম্প ঠিক হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, হাসপাতালের পানির সমস্যার বিষয়টি জেনেছি। স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে পানির সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X