সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০২:৩১ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নদীরক্ষা বাঁধে ফের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী 

সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় নদীরক্ষা বাঁধে ফের ভাঙন। ছবি : কালবেলা
সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় নদীরক্ষা বাঁধে ফের ভাঙন। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় নদীরক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি নামক স্থানে প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়। এদিকে ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মিজানুর রহমান ও শামসুর রহমান জানান, সম্প্রতি গাবুরার বেড়িবাঁধ সংস্কারের ৪২০ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। এরই মধ্যে কপোতাক্ষ নদের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি এলাকায় ভাঙন রোধে কোনো জিওব্যাগ দেওয়া হয়নি। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে বৈদ্যবাড়ি, পরে গাজিবাড়ি ও মালিবাড়িতে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এসব জায়গায় ভাঙনের পরিমাণ প্রায় ২০০ ফুট। ভাঙন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। এ অবস্থা চলতে থাকলে বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। পানিতে নিমজ্জিত হতে পারে ঘরবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের।

তারা আরও জানান, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের-১ সেকশন অফিসার প্রিন্স রেজাকে তাৎক্ষণিকভাবে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ফলে নতুন করে ভাঙন আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের-১ সেকশন অফিসার প্রিন্স রেজা জানান, তারা ঈদের ছুটিতে রয়েছেন। অফিসে ফিরে বেড়িবাঁধের ফাটল সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টলিউডে কাজ করতে চান কাজল

ফাইনালের আগে স্কালোনির ক্ষোভ, কিন্তু কেন?

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আলোচনা সভায় বক্তারা / জুলাইয়ের শক্তি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যেতে হবে

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আগামী চার বছরের মধ্যে সব কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষি কার্ড: প্রতিমন্ত্রী শাহে আলম

শহীদ জিয়ার স্মরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতে ভ্যানগাড়ি দিলেন যুবদল নেতা

১০

বাগেরহাটে ‘লতিফ মাস্টার’ ফাউন্ডেশনের কার্যক্রম দেখে মুগ্ধ ডেপুটি স্পিকার

১১

বন্যায় মাটিতে মিশে গেছে মাটির ঘর

১২

‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পি ও তার সহযোগী ৭ দিনের রিমান্ডে

১৩

ইউক্রেনের হামলায় রাশিয়াজুড়ে বেড়েছে জ্বালানি সংকট

১৪

গোল ছাড়া অ্যাসিস্টও সমান হলে কে পাবেন গোল্ডেন বুট?

১৫

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

১৬

বিশ্বব্যাপী ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: হোসাইন মোহাম্মদ সেলিম

১৭

মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই: হুইপ অপু

১৮

রোগ নিরাময়ে শুধু ওষুধ নয়, প্রয়োজন সচেতনতা: ড. মজিবুল হক

১৯

ধামরাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

২০
X