নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০১:০৯ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সেচের পানি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান দুই মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে হওয়া এ সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠানের বংশের মাসুদ পাঠান কৃষি জমিতে সেচের পানি পাম্প পরিচালনার ব্যবসা করেন। জমিতে পানি দেওয়ার বিনিময়ে কৃষকদের কাছ থেকে টাকা উত্তোলন করেন তিনি। কিন্তু সম্প্রতি সাবেক ইউপি সদস্য মারফত আলীর বংশের এক ব্যক্তির জমিতে পানি দেওয়ার পরও সে মাসুদকে টাকা পরিশোধ করেনি। এ নিয়ে শনিবার দুপক্ষের বাকবিতণ্ডা হলে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে সাতজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X