রিয়াদ হোসেন রুবেল, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

জামালপুর ইউনিয়নের চত্রার বিলের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জামালপুর ইউনিয়নের চত্রার বিলের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চত্রার বিলের মাঠে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে জামালপুর ইউনিয়নের খাইরুল ইসলামের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়াগুলোকে টাইগার, বিদ্যুৎ ও বাহাদুরসহ বাহারি নামে ডাকা হয়।

এমন বিনোদনমূলক ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ প্রায় ১০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত দর্শনার্থীরা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনপদের ঐতিহ্যগুলো এক সময় বিশ্বসেরা ছিল। সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। কয়েক বছর ধরে এ এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের ন্যায় আমরা এ বছরও এই প্রতিযোগিতা দেখতে আসছি।

অনুষ্ঠানের আয়োজক মো. খাইরুল ইসলাম বলেন প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে আজকের এই আয়োজন। হঠাৎ করে এমন আয়োজনে এত দর্শনার্থী উপস্থিত থাকবে এটি অকল্পনীয় ছিল। আগামীতে গ্রামীণ জনপদের বিলুপ্ত প্রায় খেলাগুলো বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাব।

বালিয়াকান্দি থানার এএসআই মিরাজ বলেন, এখানে প্রাচীনকাল থেকে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হয়ে আসছে। আয়োজক কমিটি তিন বছর ধরে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা করে আসছে। আমাদের বালিয়াকান্দি থানার ওসির নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী এখানে তৎপর রয়েছে, এখানে অসংখ্য দর্শনার্থী আসেন আমরা তাদের নিরাপত্তায় সার্বিকভাবে রয়েছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X