বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আড়িয়াল খাঁ নদে নিখোঁজ দুই কিশোরীর সন্ধান মেলেনি

আড়িয়াল খাঁ নদ। ছবি : সংগৃহীত
আড়িয়াল খাঁ নদ। ছবি : সংগৃহীত

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজ দুই কিশোরীর সন্ধান মেলেনি। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের সন্ধানের বিষয়ে কোনো খবর মেলেনি। সোমবার (১৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় বিষয়টি নিশ্চিত করেন মুলাদী ফায়ার স্টেশনের লিডার মো. নূরুল ইসলাম ও ফায়ার ফাইটার আলাউদ্দিন।

ফায়ার ফাইটার আলাউদ্দিন জানান, সোমবার দিনব্যাপী ঘটনাস্থলে তারা উদ্ধার অভিযান চালান, তবে বিকেল ৪টা পর্যন্ত ওই দুই কিশোরীর সন্ধান মেলেনি। রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজ হয়।

এর মধ্যে হাবিবা হাসান অর্পা (১৭) গলইভাঙা গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে, আর হিজরাতুল মুনতাহা হাফসা (১৩) মো. বাবুর মেয়ে। সম্পর্কে তারা চাচাত বোন। দুজনই গ্রামের বাড়িতে বেড়াতে এসে মাহমুদ হাসানের সঙ্গে আড়িয়াল খাঁ’-তে গোসলে গিয়েছিল। তাদের দুজনের কেউই সাঁতার জানত না।

অর্পার বাবা মো. মাহমুদ হাসান জানান, দুই মেয়ে আর দুই ভাতিজা-ভাতিজির বায়না রক্ষার জন্য রোববার দুপুরে আড়িয়াল খাঁ নদের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় গোসলে যান তিনি। পাঁচজনের কেউ সাঁতার না জানায় সবাইকে অল্প পানিতে গোসল করতে বলা হয়েছিল। কিন্তু অসাবধানতাবশত মেয়ে ও ভাতিজা-ভাতিজি পানিতে ভেসে যাচ্ছিল। তখন এক মেয়ে ও ভাতিজাকে টেনে তীরে ওঠানো গেলেও তার মেয়ে অর্পা ও ভাতিজি হাফসা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা এসে পানিতে অর্পা ও হাফসাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন।

মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নূরুল ইসলাম বলেন, নদীতে দুজনের নিখোঁজের সংবাদ পেয়ে খোঁজ করা হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে উদ্ধারকাজ স্থগিত করে সোমবার সকাল থেকে আবার শুরু করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরি, বেতন ২৮ হাজার

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

১০

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

১১

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

১২

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

১৩

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

১৫

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

১৬

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

১৭

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৯

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

২০
X