সখীপুরে (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের মাথা ফাটালেন আ.লীগ নেতা

সাংবাদিক সাইফুল ইসলাম শাফলু। ছবি : কালবেলা
সাংবাদিক সাইফুল ইসলাম শাফলু। ছবি : কালবেলা

টাঙ্গাইল সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলুর ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মন্টু। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

এ ঘটনায় ওই আহত সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মাথায় আঘাত পাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত ওই সাংবাদিক সাইফুল ইসলাম স্থানীয় পত্রিকা টাঙ্গাইলের সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনির উদ্দিন কমপ্লেক্সের একটি রুম ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথাকাটাকাটি একপর্যায়ে সাংবাদিক শাফলুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে ওই সাংবাদিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মনির উদ্দিন কমপ্লেক্সের ভাড়াটিয়ারা বলেন, এ ভবনের মালিক বদ মেজাজি ও আচরণ অত্যন্ত বাজে। তার বিচার হওয়া প্রয়োজন।

এ ঘটনায় অভিযুক্ত মনির উদ্দিন মন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুমের চুক্তিপত্র নিয়ে দ্বন্দ্বের এক মুহূর্তে মাথায় আঘাত করে ফেলেছি।

এ ঘটনার প্রেক্ষিতে সখীপুর প্রেস ক্লাবে এক জরুরি সভা ডাকা হয়। সভায় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, অভিযুক্ত মনির উদ্দিন মন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১০

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১১

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১২

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৩

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৪

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৫

এনসিপির এক নেতা বহিষ্কার

১৬

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৭

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৮

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৯

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

২০
X