ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে রাতভর অভিযানে উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪২

সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। ছবি : কালবেলা
সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুই সংঘর্ষের ঘটনায় পুলিশের যৌথ অভিযানে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাতে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আছাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৪ এপ্রিল) রাতে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাটের পর বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে রাতে পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৩০ জনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এক বীর মুক্তিযোদ্ধাসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে অন্তত ২০ জনকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে একই রাতে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে।

সালথা থানা ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান কালবেলাকে বলেন, রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোট ৪২ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে পৃথক দুই সংঘর্ষের গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার ঘটনায় ৩০ জন ও মাঝারদিয়া গ্রামের ঘটনায় অপর ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই দুটি ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এই দুই মামলায় জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা

ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

১০

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

১১

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

১২

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

১৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

১৪

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

১৫

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১৬

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

১৭

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১৮

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১৯

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

২০
X