বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১১:৫০ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে মাছ ধরতে নেমে অস্ত্রের বস্তা পেল কিশোররা

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরার সময় বিপুল পরিমাণ দেশি-বিদেশি ধারালো অস্ত্র পাওয়া গেছে। পরে বস্তাভর্তি ওইসব অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঈদের একদিন আগে মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরের পর পৌর শহরের উত্তর সাহাপাড়া মহল্লার করতোয়া নদী থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে আছে দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারালো ছোরা, একটি চাপাতিসহ দেশি-বিদেশি ছোটবড় ৩৫টি চাকু।

স্থানীয় এলাকাবাসী জানান, কয়েকজন কিশোর উত্তর সাহাপাড়া এলাকার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। বস্তাটি নদীর কিনারে তুলে বস্তার মুখ খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে দেশি-বিদেশি ধারালো অস্ত্র। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারালো অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখতে পারে। কারা এই দেশীয় অস্ত্রের বস্তা নদীর মধ্যে লুকিয়ে রাখতে পারে, তা নিয়ে পুলিশ কাজ করছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X