সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

১১ হাজার টাকার জন্য জেলে যাওয়া খালেদা জামিনে মুক্ত

জামিনে মুক্ত হয়ে স্বামী ও সন্তানের সঙ্গে খালেদা পারভীন। ছবি : কালবেলা
জামিনে মুক্ত হয়ে স্বামী ও সন্তানের সঙ্গে খালেদা পারভীন। ছবি : কালবেলা

মাত্র ১১ হাজার ২শ টাকা ঋণের দায়ে ঈদের আগের দিন ৩ বছরের শিশু সন্তানকে রেখে জেলহাজতে যাওয়া সেই খালেদা পারভীন জামিনে মুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কামারখন্দ আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জামিন দেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন। মুক্তি পেয়েই তার তিন বছরের শিশু কন্যা ফাতেমাকে বুকে জড়িয়ে নেন তিনি।

খালেদা পারভীন বলেন, ঈদের একটা দিন মেয়েকে ছাড়া আমি জেলখানায় কাটিয়েছে। আমি বুঝেছি আর আমার মেয়ে বুঝেছে আমাদের কেমন লেগেছে। এ সময় চাপাকান্নায় ভেঙে পড়েন তিনি। এর আগে বেসরকারি সংস্থা উদ্দীপণের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) উল্লাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় খালেদাকে।

ঈদের আগের দিনে শিশু সন্তানকে রেখে খালেদা পারভীনের জেলহাজতে যাওয়ার সংবাদটি কালবেলাসহ বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হলে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এক ব্যক্তি ওই ঋণের টাকা পরিশোধ করেন। অপর একটি সংস্থা ওই পরিবারকে অটোভ্যান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অপরদিকে বেলকুচির তামাইয়ের এক ব্যক্তি সেলাই মেশিন কিনে দেওয়ার আশ্বাস দেন। খালেদা মুক্তি পাওয়ার পর নারায়ণগঞ্জের এক ব্যক্তি তাকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন।

এদিকে খালেদার স্বামী ইব্রাহিম বলেন, আমরা হতদরিদ্র। দুটি মেয়ের বিয়ে দেওয়ার পর ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আরও ৫০-৬০ হাজার টাকা ঋণ আছে। সংবাদ প্রকাশ হওয়ার পর অনেকেই আমাদের সহায়তা করেছেন। এ জন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন তিনি।

প্রসঙ্গত, বেসরকারি সংস্থা উদ্দীপণ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন খালেদা পারভীন (৪২)। ঋণের বেশকিছু টাকা পরিশোধ করলেও অভাবের তাড়নায় ১১ হাজার ২শ টাকা বাকি ছিল। এদিকে দারিদ্র্যতা থেকে মুক্তি পেতে ৬ মাস আগে স্বামীসহ ঢাকার পোশাক কারখানায় চাকরি নেন তিনি। আর ঋণ পরিশোধ করতে না পারায় উদ্দীপণ এনজিও তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও বিষয়টি জানতেন না খালেদা। ঈদের আগের দিন ঢাকা থেকে গ্রামের বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১০

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১১

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১২

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৩

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৪

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৫

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৬

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৭

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৮

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৯

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

২০
X