বিপ্লব দাশ, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

লামায় উৎসবের দিনে আগুনে পুড়ল বৌদ্ধ বিহার

লামায় উৎসবের দিনে আগুনে পুড়ল বৌদ্ধ বিহার। ছবি : কালবেলা
লামায় উৎসবের দিনে আগুনে পুড়ল বৌদ্ধ বিহার। ছবি : কালবেলা

বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী ১নং ওয়ার্ডে আগুন লেগে বৌদ্ধ বিহারের দোতলার চেরাং ঘরটি মুহূর্তেই পুড়ে গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় বৌদ্ধ বিহারে এই আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে। সাংগ্রাই অনুষ্ঠানের সময় আগুন লাগার ঘটনা ধর্মীয় উৎসবের আমেজ কিছুটা ম্লান করেছে।

আগুনের খবর পাওয়া মাত্রই চাম্পাতলী ১২ আনসার ব্যাটালিয়ন সদস্যরা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। এ ছাড়া লামা ফায়ার সার্ভিস, লামা উপজেলা আনসার-ভিডিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের পৃষ্ঠপোষক বাবু অংথোয়াইহ্লা মার্মা বলেন, আমরা সবাই বিহারে পূজা অর্চনা করছিলাম। কীভাবে আগুন লেগেছে জানি না। বড় ক্ষতির হাত থেকে বৌদ্ধ বিহার রক্ষা হয়েছে।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, সংবাদ পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমাদের টিম দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X