প্রদীপ মোহন্ত, বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহেও লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

তীব্র গরমে বগুড়ার ফুটপাতে বেড়েছে হাতপাখার চাহিদা। ছবি : কালবেলা
তীব্র গরমে বগুড়ার ফুটপাতে বেড়েছে হাতপাখার চাহিদা। ছবি : কালবেলা

বগুড়ায় তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন। টানা কয়েক দিনের তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক আব্দুর রশিদ জানান, বগুড়ায় মঙ্গলবার সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া বৃষ্টির সম্ভাবনা খুব কম।

এদিকে, তীব্র গরম ও লোডশেডিয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ছায়া পেলেই সেই স্থানে দাঁড়িয়ে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করছেন অনেকেই। এ ছাড়া শহরে ভ্রাম্যমাণ শরবতের দোকানেও ভিড় জমিয়ে তৃষ্ণা মেটাচ্ছেন অনেকে।

কাহালু থেকে শহরে রিকশা চালাতে আসা ফজলু মিয়া বলেন, ‘বৈশাখের এই তীব্র রোদের কারণে রিকশা চালাতে কষ্ট হচ্ছে। এত গরম যে রাস্তায় দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। গরমের কারণে মানুষ কম বের হচ্ছে। ফলে ভাড়াও কমে গেছে।

বগুড়া সদরের শাখারিয়া এলাকার কৃষক রফিকুল হোসেন বলেন, তীব্র রোদে মাঠে কাজ করতে পারিনি। এজন্য ভোরে বাড়ি থেকে বের হই। রোদের তাপ বাড়ার আগেই বাড়ি ফিরে আসি। এতে ফসলের যত্ন নিতে কিছুটা কষ্ট হচ্ছে।

আহম্মদ উল্লাহ নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, একে তো তীব্র গরম আর এই গরমে বাসায় বিদ্যুৎ থাকে না। বাসায় ছোট বাচ্চা আছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

শহরের সাতমাথায় শরবত বিক্রেতা এনামুল মিয়া বলেন, রোদের যে তাপ এতে শরবত বিক্রি বেড়েছে। মানুষ ঠান্ডা পানীয় খেয়ে তাদের শরীর ও মনকে ঠান্ডা করছে। বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে।

চাহিদা অনুযায়ী মেগাওয়াট না পাওয়ার কারণে লোডশেডিং হচ্ছে বলে জানান বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি- ১ জেনারেল ম্যানেজার মোনয়ারুল ইসলাম ফিরোজী। তিনি বলেন, আমার এরিয়াতে ৮০-৮৬ মেগাওয়াটের চাহিদা রয়েছে। চাহিদামতো না পাওয়ায় ১৪ থেকে ২০ শতাংশ সময় লোডশেডিং হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘খুব ভালো খেলেছে রেফারি’

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

১০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১১

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

১২

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

১৩

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

১৪

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

১৫

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

১৬

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

১৭

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

১৮

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৯

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

২০
X