চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

সন্দ্বীপের সেই ঘাট ইজারাদার আনোয়ারের শুনানি স্থগিত

চট্টগ্রামের সন্দ্বীপের ঘাট ইজারাদার এস এম আনোয়ার হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামের সন্দ্বীপের ঘাট ইজারাদার এস এম আনোয়ার হোসেন। ছবি : কালবেলা

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাওয়া চট্টগ্রামের সন্দ্বীপের ঘাট ইজারাদার এস এম আনোয়ার হোসেনের শুনানি সাময়িক স্থগিত করা হয়েছে। জেলা পরিষদের বকেয়া কোটি কোটি টাকা পরিশোধ না করাসহ নানা অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের নন্দনকাননে সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের শুনানিকালে অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক।

মোহাম্মদ এনামুল হক কালবেলাকে বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম আনোয়ার হোসেন ও শেখ মোহাম্মদ জুয়েল নামে দুজনের শুনানি আপাতত স্থগিত করা হয়েছে। আমরা বিকেল সাড়ে ৩টায় আবার তাদের শুনানি নেব।

তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত শুনানি শেষে বিকেল ৪টায় জানানো হবে। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যার এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আমাদের বকেয়া টাকাসহ বিভিন্ন বিষয়ে নির্বাচন অফিসে অভিযোগ দেওয়া হয়েছে। এটা নিয়ে শুনানিও হবে। পরে বিস্তারিত জানাতে পারব।

জানা গেছে, বুধবার সকাল ১০টায় সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে সন্দ্বীপ, সীতাকুণ্ডসহ তিন উপজেলার নির্বাচনে আগ্রহী প্রার্থীদের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় এসএম আনোয়ার হোসেনের বিরুদ্ধে সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে ঘাট ইজারা বাবদ কোটি কোটি টাকা বকেয়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে। যে কারণে তার শুনানি সাময়িক স্থগিত করা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় ফের এই শুনানি হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

১১

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১২

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১৩

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১৪

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৫

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৬

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৭

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৮

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৯

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

২০
X