নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে রামনবমী উৎসব উদযাপন

নরসিংদীতে নানা আয়োজনে রামনবমী উৎসব উদযাপন। ছবি : কালবেলা
নরসিংদীতে নানা আয়োজনে রামনবমী উৎসব উদযাপন। ছবি : কালবেলা

ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি রামনবমী উৎসব উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা হিন্দু মহাজোটের উদ্যোগে শ্রী রামচন্দ্রের পূজা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে শুরু হওয়া এ কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ পূজা ও হোম, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘ঈশ্বর এক-তার অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে, সে সেই নামে ও সেভাবে ডাকলে তার দেখা পাবে।’

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই মতবাদকে সামনে রেখে সকাল দশটায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চু। পরে জেলা হিন্দু মহাজোটের সভাপতি শ্রী বিজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অপু সাহা ও মহাজোট উপদেষ্টা জেলা আওয়ামী লীগ নেতা শ্যামল সাহার নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে সেবা সংঘ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী পৌর শহরের সেবা সংঘ মোড়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত পূজা অনুষ্ঠানে বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতারা, ধর্মীয়, সামাজিক ও সৃজনশীল সুধীরা উপস্থিত ছিলেন। পূজায় পৌরহিত্য করেন পন্ডিত শ্রী কৃষ্ণকান্ত আচার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

১০

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

১১

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

১২

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

১৩

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

১৪

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

১৫

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

১৬

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

১৭

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৮

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

১৯

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X