বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক ডাকাতির ঘটনায় রিমান্ডে ৫৩

আদালতে বান্দরবানের ব্যাংক ডাকাতির ঘটনায় সন্দেহভাজনরা। ছবি : কালবেলা
আদালতে বান্দরবানের ব্যাংক ডাকাতির ঘটনায় সন্দেহভাজনরা। ছবি : কালবেলা

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফের) ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৫৩ জনকে রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ১ নারীকে ১ দিন ও ৫২ জনকে ২ দিন করে রিমান্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলার আসামিদের হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইনের আমলি আদালত পুলিশের রিমান্ড আবেদন এবং আসামিদের জামিন আবেদনের শুনানি করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক ফজলুল হক জানান, ৫৭ আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ জানিয়েছেন, রিমান্ড মঞ্জুর আদেশে ২টি মামলায় অন্তঃসত্ত্বা এক নারীকে কারাগারের ফটকে ১ দিন ও ৫২ জনকে ২ দিন করে জিজ্ঞাসাবাদ করার জন্য বলা হয়েছে। আদালতে হাজির ৫৭ আসামির মধ্যে ৪ জনকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X