মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ এএম
অনলাইন সংস্করণ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

যশোরের মনিরামপুরে এক ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে মাহাবুর রহমান নামে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাহাবুর রহমান উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। সরকারি খাস জমির পাশে ব্যক্তিমালিকানা জমি পরিমাপ নিয়ে ওই ভূমি সহকারী কর্মকর্তাকে মারধর করা হয়। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হোগলাডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

আহত ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাসজমি আছে। সম্প্রতি বাজারের ইজারা হয়েছে। সরকারি জমির পাশে ব্যক্তিমালিকানা জমি রয়েছে। কয়েক দিন আগে আমি সরেজমিন ঘুরে এসি ল্যান্ডের কাছে জমির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন দিয়েছি।

তিনি বলেন, হামলাকারীদের অভিযোগ, আমি ব্যক্তিমালিকানা জমি সরকারি জমি দেখিয়ে প্রতিবেদন দিয়েছি। এই অভিযোগে দুপুরে হোগলাডাঙ্গা বাজারে স্থানীয় মাহাবুর ও আসাদসহ তিন থেকে চারজন আমাকে কিলঘুষি মেরেছে। একপর্যায়ে তারা আমার মোটরসাইকেলে থাকা হেলমেট নিয়ে মাথায় আঘাত করে আমাকে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে তাদের সঙ্গে আরও ২০/২৫ জন ছিলেন। বর্তমান আমি হাসপাতালে ভর্তি রয়েছি।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, খবর পেয়ে আহত নায়েবকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু হাজরা বলেন, মাহাবুর রহমান উপজেলা কমিটির সদস্য।

হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবীর লিটন বলেন, জমি মাপামাপি নিয়ে ইউনিয়ন পরিষদের বাইরে দুপুরে এ ঘটনা ঘটে। সরকারি একজন কর্মকর্তাকে মারধর করাটা অন্যায় হয়েছে।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান বলেন, জমির পরিমাপ নিয়ে জল্লিল গাজীদের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়। সেখান এলাকার গণমান্য ব্যক্তি হিসেবে গিয়েছিলাম। আমি নায়েবকে মারধর করিনি, বরং ঠেকানোর চেষ্টা করেছি। সম্প্রতি আমি দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পেয়েছি। এই জন্য রাজনৈতিক প্রতিহিংসা করে আমাকে ফাঁসানো হচ্ছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, নায়েব হাসপাতালে ভর্তি আছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গুলিতে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১০

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১১

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১২

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৩

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৪

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৫

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৬

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৭

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৮

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১৯

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X