দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

৫০০ বছরের পুরোনো খালের অবৈধ বাঁধ অপসারণ

খালে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
খালে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে খালে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, খালের বাঁধের মাটি শ্রমিকরা অপসারণ করছেন। এ সময় খালে বাঁধ দেওয়ার অপরাধে অভিযুক্ত সাইদুর রহমানের ছেলে মোস্তফাকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, এই খালটির বয়স অন্তত ৫০০ বছর। এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন খাল। সেচ মৌসুমে খালের পানি দিয়ে কৃষকরা ফসল ফলায়। প্রভাবশালী মহল খালের মাঝে বাঁধ দিয়ে চলাচলে রাস্তার তৈরি করেছে। এ বিষয়ে কালবেলায় সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসন খালের বাঁধের মাটি অপসারণের অভিযান চালায়। এতে প্রায় ৩০০ কৃষকের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় কৃষক আলী আহম্মদ বলেন, পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত খালের বাঁধ অপসারণ করা হয়। বাঁধ অপসারণ করায় আমাদের অনেক উপকার হয়েছে।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ রায়হানুল ইসলাম বলেন, কালবেলায় ‘দেবিদ্বারে ৫০০ বছরের পুরানো খাল ভরাট’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। খবরটি দেখে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নির্দেশে খালের বাঁধ অপসারণের করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১০

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১১

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১২

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১৩

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৪

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৬

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৭

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৮

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৯

আসামি ধরতে টিনের চালে পুলিশ

২০
X