ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা। ছবি : কালবেলা
দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ছয়টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের টিএন্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক গোলাম রব্বানী (৫০) ও চালকের সহকারী রেজওয়ান (৩৫)। তারা দুজনই জয়পুরহাট সদরের চৌমুহনী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় জানায়, দিনাজপুর থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে সারবোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। পথে টিএন্ডটি মোর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী নিহত হন। ঘটনার পরপরই সারবোঝাই ট্রাকচালক ও তার সহকারী রেখে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উপজেলার মহাসড়কের টিএন্ডটি মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আমরা তাদের মরদেহ উদ্ধার করেছি।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। সারবোঝাই ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X