রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির জন্য কাঁদলেন ঠাকুরগাঁওয়ের মুসল্লিরা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইস্তিস্কার নামাজ আদায়। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইস্তিস্কার নামাজ আদায়। ছবি : কালবেলা

প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। হিটস্ট্রোকে মারা যাচ্ছেন অনেকে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃষ্টির জন্য বিশেষ (সালাতুল ইসতিসকার) নামাজ আদায় করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় ওলামায়ে কেরামের আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উপজেলা ইমাম পরিষদসহ প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ একাত্মতা প্রকাশ করে নামাজে অংশগ্রহণ করেন।

নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রীয় শাহী মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল্লাহ হীল বাকী। নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

নামাজ পরিচালনাকারী মাওলানা আব্দুল্লাহ হীল বাকী বলেন, চলমান এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে ইনশাল্লাহ গরম কমে যাবে। এ রকম দুঃসময়ে আল্লাহতাআলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন। তাই আমরা সর্বস্তরের মুসল্লিরা সবাই মিলে ইস্তিস্কার নামাজ আদায় করে বৃষ্টির জন্য দোয়া করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X