ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী গণসংযোগে ভোটারদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী গণসংযোগে ভোটারদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, তাদের হাতে দেশ নিরাপদ নয়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটা দল ভোটের জন্য এসেছে। তাদের মার্কা হলো দাঁড়িপাল্লা। ৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। অনেক লোককে হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে এবং এখনও তারা মাফ চায়নি।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, বিকাশ নম্বর কাউকে দেবেন না। ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। গত ১৫-১৬ বছরে অনেক ক্ষতি হয়েছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, টাকা চলে গেছে। এগুলো ঠিক করতে হবে।

মহাসচিব আরও বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের উন্নতির জন্য। শান্তিতে থাকার জন্য। ১৫ বছর খারাপ সময় পার করেছি। এখন সুসময় এসেছে। দেশে ভালো নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে।

তিনি নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরেন এবং ভোটারদের উদ্দেশে বলেন, দীর্ঘ সময় আপনার সঙ্গে থেকেছি। আমার বাবা এলাকার জন্য ভালো কাজ করেছেন। ওনার ছেলে হিসেবে আমিও আপনাদের কাছে এসেছি। এবার আমার শেষ নির্বাচন। আমাকে কাজ করার সুযোগ দিন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, ক্ষমতায় এলে কৃষিঋণসহ বিভিন্ন ঋণ মাফ করা হবে, মায়েদের মওকুফ দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশজুড়ে শান্তি, শৃঙ্খলা নিশ্চিত হবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X