বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হিটস্ট্রোকে আ.লীগ নেতার মৃত্যু

কলসকাঠি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা
কলসকাঠি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে বাড়ির ফেরার পথে হিটস্ট্রোকে আ.লীগ নেতা রিয়াজুল ইসলামের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলসকাঠী বাজারে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আ.লীগ নেতা রিয়াজুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের বাসিন্দা। তিনি কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলার কলসকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি নেছার খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সঙ্গে কলসকাঠীতে গণসংযোগে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম। তিনি কলসকাঠি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বলেন, গণসংযোগ শেষে প্রখর রোদে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা নিয়ে কৃষকলীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

১০

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১১

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১২

অবশেষে মাঠে নামলেন নেইমার

১৩

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৪

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৫

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৬

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৭

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৮

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৯

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

২০
X