কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর। ছবি : কালবেলা
কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে ভেঙেছে বিদ্যুতের খুঁটি। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৩টার দিকে এই ঝড় বয়ে যায়। এতে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ-বাঁশ ঘরের ওপরে পড়েছে। বিশেষ করে উপজেলার পতনঊষার ইউনিয়নে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। এ ছাড়া উপজেলার অপর ইউনিয়নেও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

পতনঊষার ইউনিয়নের ময়নুল মিয়া, কুশবা বেগম, লিপি বেগম, রহমান মিয়া, সুফিয়ান মিয়া, কালাম মিয়া, আনু মিয়া, ফখরুল মিয়াসহ উপজেলার অর্ধশতাধিক ব্যক্তির ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা বলেন, রাত ৩টার দিকে কালবৈশাখীর সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে বিভিন্ন ঘর একেবারে উড়িয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘রাতে কালবৈশাখীতে আমার ইউনিয়নে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।’

শিলাবৃষ্টি ও ঝড়ের বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ‘স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বলা হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে দেওয়ার জন্য। দ্রুত সময়ে তাদের সহযোগিতা করা হবে।’

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক মীর বলেন, ‘ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি খুঁটি ভেঙে গেছে এবং তার ছিঁড়ে গেছে। বিদ্যুতের সরবরাহ আংশিক চালু রাখা হয়েছে। পুরোপুরি স্বাভাবিক করার জন্য কাজ চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X