কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি

বাড়ির আঙিনায় ভেড়ে পড়েছে গাছপালা। ছবি : কালবেলা
বাড়ির আঙিনায় ভেড়ে পড়েছে গাছপালা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ওপর দিয়ে কালবৈশাখীর তাণ্ডব বয়ে গেছে। রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঝড় বয়ে যায়।

মাত্র ছয় মিনিটের ঝড়ে আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে ৫০-৬০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়াও ২০-৩০টি ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরসহ ভেঙে পড়েছে শতাধিক গাছপালা। বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

জানা যায়, ঝড়ে আদমপুর ইউনিয়নের কোনাগাঁও, আদখানি, মধ্যভাগ, কেয়ালিঘাট, তেতইগাঁও, খতিয়ারখোলা গ্রামের ১০টি ঘর বিধ্বস্ত হয়েছে। আদখানি এলাকার বদরুনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে গাছ পড়ে ধসে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে রাস্তা ও বাড়ির গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মধ্যভাগ গ্রামের বাসিন্দা শাব্বির এলাহী বলেন, বিকেলে হঠাৎ সাত-আট মিনিটের ঝড়ে গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় মাধবপুর ইউনিয়নেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাত্রখোলা, মাধবপুর, নোয়াগাঁও, ছয়চিড়ি, পারুয়াবিল ও মাধবপুর চা বাগান এলাকায় গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে।

মাধবপুর গ্রামের শাওন আহমদ জানান, তাদের গ্রামে পাঁচ-ছয়টি ঘর বিধ্বস্ত হয়েছে।

একাধিক গাছ ভেঙে পড়ে ইসলামপুরেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে গোলেও হাওর, মোকাবিল, কুরমাসহ প্রায় ১০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী বলেন, তার ইউনিয়নে ৪০টির মতো ঘর বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে চা বাগান এলাকার বেশিরভাগ ঘর ধসে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১০

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১১

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১২

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৩

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

১৪

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১৬

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১৭

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

১৮

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

১৯

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

২০
X