কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রশি দিয়ে টেনে রাখা হয়েছে ভাঙা বিদ্যুতের খুঁটি

বৈদ্যুতিক ভাঙা খুঁটি রশি দিয়ে টেনে রাখা হয়েছে। ছবি : কালবেলা
বৈদ্যুতিক ভাঙা খুঁটি রশি দিয়ে টেনে রাখা হয়েছে। ছবি : কালবেলা

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের কসবা উপজেলা পরিষদের সামনে জনগুরুত্বপূর্ণ স্থানে একটি বৈদ্যুতিক পাকা খুঁটির গোড়ার অংশ প্রায় এক মাস আগে ভেঙে গেছে। খুঁটি ভেঙে পড়ার আশঙ্কায় পাটের রশি দিয়ে টানা দেওয়া হয়েছে। এতে যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুঘর্টনার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, উপজেলা পল্লীবিদ্যুতের খামখেয়ালির কারণে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা-আখাউড়া সড়কের কসবা উপজেলা পরিষদের সামনে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থানে সিমেন্টের তৈরি একটি পাকা বৈদ্যুতিক খুঁটি রয়েছে। মাসখানেক আগে উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল সংস্কারের সময় গাছ কাটা হয়েছে। ওই গাছ সিমেন্টের তৈরি পাকা খুঁটিতে পড়ে নিচের অংশ ভেঙে হেলে গেছে। পরে স্থানীয় বিদ্যুতের লোকজন এসে রশি দিয়ে টানা দিয়েছেন। রশিটি ছিঁড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয়রা। এতে করে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা দ্রুত এ খুঁটিটি সরিয়ে নতুন খুঁটি দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় মালেক মিয়া ও কাজলসহ কয়েকজন ব্যক্তি বলেন, মাসখানেক আগে উপজেলা পরিষদের বাউন্ডারির জন্য গাছ কাটতে গেলে তা খুঁটির উপরে পরে। এ সময় বিদ্যুতের পাকা খুঁটির নিচের অংশ ভেঙে গেছে। পল্লীবিদ্যুতের লোকজন এসে রশি দিয়ে টানা দিয়েছেন। রশি ছিড়ে যে কোনো সময় খুঁটিটি ভেঙে যেতে পারে। এতে করে প্রাণহানির আশঙ্কা রয়েছে। খুঁটিটি তুলে নিয়ে নতুন খুঁটি দেওয়া দ্রুত প্রয়োজন।

ব্রা‏হ্মণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহারিয়ার মুক্তার বলেন, স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X