বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ মে ২০২৪, ১১:১৬ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার, বরিশালে মিষ্টি বিতরণ

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। ছবি : কালবেলা
চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। ছবি : কালবেলা

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করায় তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। বুধবার (১ মে) রাতে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়া মাত্র মিষ্টি বিতরণ করেছেন তারা।

এর আগে বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে মিল্টনকে গ্রেপ্তার করে।

তার আগে গত ২৫ এপ্রিল ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার’ এবং ‘জীবনের ধাপে ধাপে প্রতারণা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক। উঠে আসে তার একের পর এক ভয়ংকর প্রতারণা আর অপকর্মের তথ্য।

চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চের যাজক ফিলিপ বিশ্বাস বলেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আমরা এজন্য মিডিয়া ও প্রশাসনকে ধন্যবাদ জানাই। চার্চের পক্ষ থেকে আমরা মিল্টন সমাদ্দারের বিচার চাই। আমরা দীর্ঘদিন তার অত্যাচারে অতিষ্ঠ ছিলাম।

গুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হাওলাদার বলেন, মানবতার ফেরিওয়ালার আড়ালে মিল্টন সমাদ্দার যেসব অপকর্ম করেছে তার সঠিক বিচার চাই। সে আমাদের এলাকার কলঙ্ক। আমরা এলাকাবাসী তার আটকের খবর শুনে খুশি হয়েছি। পাশাপাশি প্রশাসনের নিকট ন্যায়বিচার দাবি করছি।

বৈরকাঠি গ্রামের বাসিন্দা পলাশ বলেন, মিল্টন সমাদ্দারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিলাম। বিশেষ করে তার অন্যায় কাজের কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করত মিল্টন সমাদ্দার। তার আটক হওয়ার খবর শুনে আমরা এলাকাবাসী আনন্দিত হয়েছি। এমনকি ক্ষতিগ্রস্ত লোকজন ইতোমধ্যে এই সংবাদ পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১০

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১১

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

১২

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

১৩

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১৫

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১৬

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

১৭

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

১৮

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

১৯

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

২০
X