সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৮:৫৬ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৯ টন আম জব্দ

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৯ টন আম জব্দ। ছবি : কালবেলা
সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৯ টন আম জব্দ। ছবি : কালবেলা

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাকভর্তি ৯ টন অপরিপক্ব গোবিন্দভোগ আম জব্দ করেছে প্রশাসন। পরে তা গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (২ মে) সকালে শহরের বাইপাস সড়ক থেকে ওই আমগুলো জব্দ করে সদর থানা পুলিশ।

পরে বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে শহরের সুলতানপুর পি এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাড়ির চাকায় ফেলে ওই আম বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাক ভর্তি আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ শহরের বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ট্রাকভর্তি প্লাস্টিকের ৩৭০ ক্যারেটে থাকা ৯ টন অপরিপক্ব আম জব্দ করা হয়। যার বাজারমূল্য ১৫ লাখ টাকা। জব্দকৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো অপরিপক্ব আমগুলো বিকালে জনসম্মুখে গাড়ির চাকায় ফেলে ধ্বংস করা হয়।

তিনি জানান, সাতক্ষীরার আমের দেশব্যাপী সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ব আম পাকিয়ে তা বাজারজাত করার চেষ্টা করছে।

তিনি আরও জানান, জেলার আমের সুনাম রক্ষায় এবং ভেজাল খাদ্য বাজারে বিক্রি করতে না পারে সেজন্য এ অভিযান অব্যহত থাকবে। এ ছাড়া জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ক্যালেন্ডারের তারিখের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য বলা হয়েছে। তবে আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার প্লাবনী সরকার, এস আই হাসানুর রহমানসহ আরও অনেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X