চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ মে) এ প্রদান করা হয়।

দণ্ডিত যুবক হলেন মো. আলী আকবর প্রকাশ বাবুল (৩৮)।

আদালত সূত্র জানায়, নগরের কর্ণফুলী থানায় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ কালবেলাকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

২০১২ সালের ২৬ আগস্ট কর্ণফুলী থানার সৈন্যারটেক এলাকা থেকে মো. আলী আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয়। ২০১৩ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X