ফরহাদ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভুট্টার বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছেন দিনাজপুরের কৃষকরা

বীরগঞ্জে চলতি মৌসুমে ভুট্টা চাষে বাম্পার ফলনের আশা কৃষকদের। ছবি : কালবেলা
বীরগঞ্জে চলতি মৌসুমে ভুট্টা চাষে বাম্পার ফলনের আশা কৃষকদের। ছবি : কালবেলা

দিনাজপুর বীরগঞ্জে চলতি মৌসুমে ভুট্টা চাষে বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছেন কৃষকরা। ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে স্বল্প খরচ এবং অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় এ উপজেলার অধিকাংশ কৃষক ঝুঁকছেন ভুট্টা চাষে। বাজারদর ভালো পেলে এবার মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই প্রত্যাশা ভুট্টা চাষিদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মোহনপুর, মরিচা পলাশবাড়ি, মোহাম্মদপুর, নিজপাড়া, শতগ্রাম, শিবরামপুর, সুজালপুর, পাল্টাপুরসহ সব ইউনিয়নেই ব্যাপকহারে ভুট্টা আবাদ হয়েছে। অধিকাংশ কৃষক আগাম জাতের ভুট্টা চাষ করেছেন। আগাম জাতের এসব ভুট্টা ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই তারা বিক্রি করতে পারবেন। আর কিছু ভুট্টা পরিপক্ব ও বিক্রির উপযোগী হতে ৬০ থেকে ৭০ দিন সময় লাগতে পারে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলাজুড়ে সর্বমোট ১২ হাজার ১৬২ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গত বছরে ছিল ১১ হাজার ৯৫০ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুট্টা চাষী এন্তাজুল ইসলাম বলেন, আমি প্রতি বছরের ন্যায় এ বছরেও আগাম পাওনিয়ার ৩৩৫৫, পুনর্ভবা ৩৫৫৫, কাবেরি-৫ জাতের ৯ বিঘা ভুট্টা চাষ করেছি। কারণ, আগাম ভুট্টার চাহিদা বেশি ও দামও ভালো পাওয়া যায়। আমার প্রতি বিঘায় ভুট্টা চাষে জমি তৈরি, সার, বীজ, শ্রমিকের মজুরি ও সেচসহ সর্বমোট ২৩ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি, যদি দাম ভালো থাকে তাহলে, প্রতি বিঘা ৬০-৭০ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারব।

একই ইউনিয়নের ভুট্টা চাষি আমিনুল ইসলাম বলেন, আমি এ বছর প্রথমবারের মতো ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। গত বছরে ধান চাষ করেছিলাম, তেমন লাভবান হতে পারি নাই। তাই অধিক লাভের আশায় এ বছর ভুট্টা চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় এবং কোনো প্রকার রোগবালাই নেই, আশা করছি ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারব।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, অধিক লাভের আশায় বীরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার চাষ। অধিকাংশ কৃষকরা আগাম ভুট্টা চাষ করেছে, কারণ আগাম ভুট্টা চাষে ফলন বেশি এবং দামও ভালো থাকে। তাই কৃষকরা আগাম ভুট্টা চাষে সাবলম্বী হচ্ছেন। আর ভুট্টা চাষের সার্বিক বিষয়ে পরামর্শ দিতে মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ চরমে

সুন্দরবনের বড় দস্যু দলের প্রধানসহ ২৭ সদস্যের আত্মসমর্পণ

ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আর্জেন্টিনাকে নিয়ে ‘কড়া’ মন্তব্য সাবেক ব্রাজিলিয়ান তারকার

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী

এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

ইরান যুদ্ধকে ‘বিপর্যয়’ বললেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী / শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা

১০

মার্কিন হামলায় ইরানে একই পরিবারের ৩ সদস্য নিহত

১১

গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি

১২

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

১৩

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

১৪

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

১৫

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১৬

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

১৭

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১৯

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

২০
X