কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসে কর্মবিরতি, গ্রাহকদের ভোগান্তি

কিশোরগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন। ছবি : কালবেলা

সারা দেশের মতো কিশোরগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। রোববার (৫ মে) সকালে কর্মবিরতির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের ভেতরে মানববন্ধন করেন তারা। এ সময় সেবা নিতে আসা গ্রাহকরা ভোগান্তির শিকার হন। ব্যানার আর ফেস্টুনে লেখনীর মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরেন কর্মকর্তা ও কর্মচারীরা।

সকাল ৯টা থেকে সারা দেশের ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেড অনুযায়ী ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদোন্নতি না করা, লাইনক্রু লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক), বিলিং সহকারী (কানামুনা) চাকরি নিয়মিত না করা। এ ছাড়া স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলার এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগ্ঞ্জ-২ এর ডিজিএম (কারিগরি) এজিএম আইটিকে পল্লীবিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লীবিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন। তবে এ কর্মসূচি পালনের সময় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা হয়েছে।

সেবা নিতে আসা গ্রাহক আলাউদ্দিন বলেন, সকাল ১০টার সময় আমি একটি অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে আসি। এ সময় কর্মকর্তারা মানববন্ধন নিয়ে ব্যস্ত থাকায় আমার অভিযোগ দাখিল করতে পারিনি। তাই চলে যাচ্ছি। তাদের নাকি কর্মবিরতি চলছে। অনেকেই এভাবে ফিরে গেছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১০

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১১

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১২

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৩

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৪

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৫

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১৬

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১৭

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৮

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৯

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

২০
X