বোরহানউ‌দ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

১৭ লাখে পুলিশে চাকরির দফারফা করেন মাহাবুব

গ্রেপ্তার প্রতারক মো. মাহাবুব আলম। ছবি : কালবেলা
গ্রেপ্তার প্রতারক মো. মাহাবুব আলম। ছবি : কালবেলা

পুলিশে চাকরির কথা বলে নানাভাবে প্রলোভন দেখাতেন মো. মামুন ও মাহাবুব আলম। তাদের পাতানো ফাঁদে পা দিলেই সর্বশান্ত। এমনই এক পরিবার তাদের ফাঁদে পা দিয়ে খুয়িয়েছেন ১২ লাখ টাকা। প্রথমে পুলিশ সদস্য পদে চাকরি দেবে বলে দফারফা হয় ১৭ লাখ টাকায়। তবে শর্ত অনুযায়ী দুই দফায় তাদের অগ্রিম দিতে হয় ১২ লাখ টাকা।

জানা গেছে, গত ২০ মার্চ ভোলায় পুলিশ সদস্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নিয়োগ পরীক্ষায় প্রতারক মাহাবুবসহ একটি চক্র বোরহানউদ্দিনের বড়মানিকা এলাকার সাইফ উল্যাহ ও ফাইজা দম্পতির ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে এই টাকা হাতিয়ে নেন।

এদিকে পরীক্ষা হওয়ার পর রেজাল্ট দিলে ছেলের চাকরি না হওয়ায় দিশেহারা হয়ে পড়েন ভুক্তভোগীরা। উপায় না পে‌য়ে থানায় মামলা করেন তারা। পরে পুলিশ বিষয়টি আমলে নিয়ে দোষীদের ধরতে অভিযান চালায়। বুধবার (১ মে) রাতে গ্রেপ্তার করা হয় মাহাবুব আলমকে। তবে মাহাবুবকে আইনের আওতায় নিয়ে আসা হলেও প্রতারক চ‌ক্রের আরেক হোতা মামুন টাকা নেওয়ার পর থে‌কে লাপাত্তা।

বোরহানউ‌দ্দিন থানার ওসি শা‌হিন ফ‌কির ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে জানান, পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা মামলায় মাহাবুব না‌মে একজন‌কে গ্রেপ্তার করেছে পুলিশ। আর যারা অসদুপায় অবলম্বন করে চাকরি পেতে চান তাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, পু‌লি‌শ সদস্য পদে চাকরি পেতে ১৬৪ টাকার বাইরে কোনো খরচ নেই।

এদিকে ঘুষ বাণিজ্য অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে মনে করছে সুশীল সমাজ। একইসঙ্গে ঘুষ দিয়ে যারা চাকরি নিতে ছুটছেন তারাও সমান অপরাধী বলছেন তারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X