বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নাতিকে বাঁচাতে গিয়ে হাতুড়ির আঘাতে প্রাণ গেল দাদার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজশাহীর বাগমারায় নাতিকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গয়ের আলী নামে এক ব্যক্তির।

রোববার (৫ মে) রাতে উপজেলার নরদাশ ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গয়ের আলী নরদাশ ইউনিয়নের জয়পুর গ্রামে বাসিন্দা।

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে জয়পুর বাজার মোড়ে গয়ের আলীর নাতি মোটরসাইকেল মিস্ত্রি রাজু আহম্মদসহ কয়েকজন বন্ধুবান্ধব মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের রাজমিস্ত্রী শরিফুল ইসলাম সাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন এবং রাজুকে হেয়প্রতিপন্ন করে সাইকেলটি মেরামতের কথা বলে। ওই সময় রাজু ক্ষিপ্ত হয়। দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

পরে বাজারের লোকজন দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করে। মারামারির ঘটনা জানতে পেরে দাদা গয়ের আলী ঘটনাস্থলে পৌঁছে নাতি রাজুকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাজমিস্ত্রী শরিফুল ইসলাম হাতুড়ি দিয়ে গয়ের আলীকে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

ওসি অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে নিহত গয়ের আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার (৬ মে) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনায় থানায় মামলা করেছে পরিবারের সদস্যরা।

আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

চট্টগ্রামের শিশু ইরা মনি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ জন

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১১

টানা পঞ্চম দিনের বৃষ্টিতে কার্যত স্থবির চট্টগ্রাম

১২

বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

১৩

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

১৪

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

১৫

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

১৬

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

১৭

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

১৮

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৯

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

২০
X