ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখী ঝড়ে দেয়ালচাপায় দুই নিরাপত্তাকর্মী নিহত

কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া দেয়াল। ছবি : কালবেলা
কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া দেয়াল। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়ালচাপায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার (৬ মে) বিকালে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুজন সিকদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন নওগাঁ জেলার মান্দা থানার কুরুগ্রামের আনিছুর রহমান ও গাইবান্ধার পলাশবাড়ী থানার শাহারুল আলম। তারা ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের এসএস এগ্রো কমপ্লেক্স লিমিটেডের নিরাপত্তাকর্মী।

এর আগে রোববার (৫ মে) দিবাগত রাতে আহত চারজনকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসআই বলেন, আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজন মারা যান। আহতরা চিকিৎসাধীন আছেন।। বিষয়টি সাভার থানার পুলিশ দেখছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এসএস এগ্রো কমপ্লেক্স লিমিটেডের ভেতরের একটি কক্ষে সাতজন নিরাপত্তাকর্মী অবস্থান করছিলেন। প্রবল কালবৈশাখী ঝড়ে প্রথমে ওই কক্ষের চালা উড়ে ও দেয়ালধসে নিরাপত্তাকর্মীদের ওপরে পড়ে। এতে পাঁচজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, রাতে আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে দুজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১০

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১১

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১২

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৩

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৪

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৫

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৬

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৭

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৮

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৯

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

২০
X