মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১২:৫৬ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

থানায় গিয়ে ওসিকেও পিটাইছি : চেয়ারম্যান প্রার্থী

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া। ছবি : কালবেলা
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া বলেছেন, পুলিশ যখন সুযোগ পায় তখনই মানুষের ওপর নির্যাতন করে। আমি থানায় গিয়ে ওসিকেও পিটাইছি। আমরা চাই অপরাধমুক্ত সমাজ হোক। সমাজে কোনো অপরাধ না হোক। মানুষের যে সমস্যা আছে সেগুলো সম্মিলিতভাবে সমাধান করা।

মঙ্গলবার (৭ মে) শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া বাজারে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তার এ মন্তব্যের পর এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। আছকির মিয়া এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউছুফ আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি ও শ্রীমঙ্গল শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি কামাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তফাজ্জুল হোসেন ফয়েজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক শেখ উফরু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।

আগামী ২৯ মে শ্রীমঙ্গল উপজেলার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১১

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১২

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৩

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৪

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৬

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৭

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৮

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৯

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

২০
X