কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সোনাতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হলেন ওয়াছিয়া আক্তার

নির্বাচিত হওয়ার পর সবাই ওয়াছিয়া আক্তার রুনাকে অভিনন্দন জানাচ্ছেন। ছবি : সংগৃহীত
নির্বাচিত হওয়ার পর সবাই ওয়াছিয়া আক্তার রুনাকে অভিনন্দন জানাচ্ছেন। ছবি : সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়ার সোনাতলা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোছা. ওয়াছিয়া আক্তার রুনা। সেলাই মেশিন প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৮০৬টি।

বুধবার (৮ মে) সন্ধ্যার পর উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত তথ্য অনুযায়ী ৬ হাজার ২৬৬ ভোটে নির্বাচিত হয়েছেন ওয়াছিয়া আক্তার।

উপজেলাটিতে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন। তিনি মোট ভোট পেয়েছেন ২০ হাজার ৪৮৩।

এদিকে উপজেলা ভোট শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রথম ধাপের এই ভোটে ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে।

এর আগে সকাল ৮টায় প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। জানা গেছে, প্রথম ধাপের এই নির্বাচনে ১৩৯ উপজেলার ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী- ১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রায় ১৬০০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। এ ধাপে মোট এক হাজার ৬৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ প্রার্থী এরই মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X