সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে দুর্ঘটনায়কবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে দুর্ঘটনায়কবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও সাড়ে ১১টার দিকে একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও শেলাচাপড়ী এলাকার মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)। আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুগ্নীদহ এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত হন। এ সময় অটোভ্যান চালক আহত হয়। অপরদিকে বেলা সাড়ে ১১টায় উপজেলার বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী আরশেদ প্রামাণিক নিহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওদুদ দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানাতে পারব।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১০

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১১

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১২

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৪

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৫

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৬

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৮

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৯

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

২০
X